
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে আটক করা হয়েছে। আজ সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছিল।
ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলেও জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.