
নিউজ ডেস্ক:
দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচীগুলো হলো: ৩১ আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা। ১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ সেপ্টেম্বর মহানগর ও জেলায় র্যালি। ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ। ৪ সেপ্টেম্বর জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এসময় জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ ও সরকার পতনের আন্দোলনে নিহতদের মধ্যে ১৯৮ জন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.