সম্পাদক

শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পাইকারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। ২১ই আগস্ট বুধবার বৃষ্টিস্নাত দিনে বিকেল ৪টায় নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ দড়িচর বাজার মাঠে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় বাসিন্দা সহ ৭নং ওয়ার্ডের মেম্বার অহেদ আলী ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আগত সকল অতিথিদের খিচুড়ির মাধ্যমে আপ্যায়ন করা হয়।

এর পূর্বে গত ১৬ ই আগস্ট শুক্রবার পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠান করেন তাঁরা। অনুষ্ঠানটিতে নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাজী ওয়াসিম সহ মাধবদী থানার বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাইকারচর ইউনিয়ন মেঘনাবাজার, গত ০৮ই আগস্ট বৃহস্পতিবার মেঘনাবাজারে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সহযোগীতায় এ আয়োজন করা হয়। আয়োজনে প্রায় ৫ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মাধবদী থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী আব্দুর রাজ্জাক খান বাদশাহ,পাইকারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম,পাইকারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম মোল্লা,পাইকারচর ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সভাপতি সুন্দর আলী,পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাঠান সহ অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।