
বাবুল রহমান রবিন, গাইবান্ধা প্রতিনিধি
সঞ্জয় পাল জয়ের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত দীপ্তর স্বজন ও সহপাঠিরা।আজ সোমবার দুপুরে গাইবান্ধা কাচারি বাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু ও তার গাইবান্ধার সহপাঠীরা।
লিখিত বক্তব্যে দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু বলেন, আমার ছেলেকে ৭০০০ হাজার টাকার জন্য হারিয়েছি এরপর তার বন্ধুরা এরকম অকাল মৃত্যুর বিচার মেডিকেল কর্তৃপক্ষের কাছে চাইতে গেলে তারা গাফিলতির কথা স্বীকার না করেই উল্টো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমার ছেলে মৃত দিপ্তর বন্ধু ছোট ভাই ও স্বজনদের ফাঁসানোর চেষ্টা করছেন।
ইতিমধ্যে সঞ্জয় পালকে গাইবান্ধা পুলিশ আটক করেছে এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিনা চিকিৎসার কারণে ছেলেকে হারিয়েছি যারা এসবের সাথে জড়িত তাদের বিচার দাবি করছি ।
এছাড়া দীপ্তর খালাতো ভাই মিশকাতুল আনোয়ার আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকের অবহেলার কারণেই দীপ্তর অকাল মৃত্যু হয়েছে।অক্সিজেনের টাকা হাসপাতালকে না দেওয়ার কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
সেদিন যেসব কর্মকর্তা ও ডাক্তার কর্মরত ছিলেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। তাদের মামলাটি একটি বানোয়াট মামলা। এছাড়া এ সময় সংবাদ সম্মেলনে গাইবান্ধা ও ঢাকায় থাকা দীপ্তর সহপাঠী উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.