ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার আয়োজনে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক যুবদল নেতা শামসুজ্জামান হাসু, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা শ্রমিক লীগে সহ-সম্পাদক আশাবুজ্জামান করিম, মাহফুজুর রহমান মুকুল, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মশিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র দলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন সহ ফুলবাড়ী ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।