
হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
বাগেরহাটের রামপালে সরকারীভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় রামপাল উপজেলা বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সদর দীঘিতে এ মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন। এ সময় রুই, কাতল, গ্রাস কার্প মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডু প্রমূখ।
নির্বাচিত ২১টি পুকুর ও জলাশয়ে ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র ওই মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ।।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.