
বাবুল রহমান রবিন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতে সাম্প্রতিক সময় বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, শান্তিপুর্ণ, অপরাধ মুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশের পাশাপাশি সংবাদকর্মীদের ভুমিকা রাখতে হবে। তিনি জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
তিনি আরও বলেন, সমাজের অসঙ্গতি, অনিয়মগুলো সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমে প্রতিফলিত হয়। এইসব তথ্যের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধানে জেলা পুলিশ কঠোরভাবে কাজ করবে।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে পুলিশের সহযোগীতা কামনা করেন। মতবিনিময়কালে জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.