
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান ফাটাকেষ্ট নামে পরিচিত। এড,শরীফ কামাল, ৭ ই আগষ্ট থেকে এলাকা ছাড়া। তার বিরুদ্ধে ২ টি মামলা হয়েছে। বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে.।৫ ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদ ত্যাগে দেশ ছেড়ে পালানোর পর সমর্থক চেয়ারম্যানরা আত্ব গোপনে চলে গেছে। মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাইয়ের ছেলে। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সে মিঠামইন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি। ক্ষমতার দাপটে এলাকার অনেক হিন্দু মুসলমানের জায়গা জমি দখল করেছে বলে ভুক্তভোগী পরিবাররা জানান।
বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে সাধারণ মানুষ বঞ্চিত। তারা জন্ম নিবন্ধন, সংশোধন, নাগরিক সনদপত্রের মত জরুরি কোনো কাজ করতে পারছে না।প্রতিদিন শত শত নারী পুরুষ পরিষদের সামনে এসে ভিড় করছে। পরিষদ তালাবদ্ধ দেখে তারা ফিরে যান। এ নিয়ে এলাকায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে মিছিল হচ্ছে প্রতিদিন। জানা যায়, পরিষদ সচল রাখতে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছিল।কিন্তু শেষ পযন্ত তারাও পদ ছেড়ে পালিয়েছে।রবিবার ৮ ই সেপ্টেম্বর সরজমিনে মিঠামইন পরিষদে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
কথা হয় কয়েকজন ভুক্তভোগীদের সাথে, তারা জানান,জন্ম নিবন্ধন, দুস্তমাতার চাউল,নাগরিক সনদপত্র কিছুই মিলছে না।আমরা খুব বিপদে রয়েছি।আমরা তার অপসারণ চাই।সচিব ও অফিসে আসছে না।ভুক্তভোগী রেহেনা আক্তার জানান,তিনি ১৫ দিন যাবৎ দুটি শিশু বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য ঘুরছেন কিন্তু কোনো কাজ হয়নি।অনেক ব্যবসায়ীরা জানান,তাদের ট্রেড লাইন্সেস নবায়ন করতে পারছেন না চেয়ারম্যান না থাকায়।এরকম অসংখ্য ভুক্তভোগী পরিষদে জরো হচ্ছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শোয়েব শাত- ঈল ইভান জানান,পরিষদ খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। প্যানেল চেয়ারম্যান গণ দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করেন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.