
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মহানগর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নগরীর শিববাড়ি ইউরো বাংলা চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের মিডিয়া সেক্রেটারী সালাউদ্দিন আয়ুবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোঃ ফারুক, সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ হোসেন আলী, মোঃ আফজাল হোসাইন, শিবিরের মহানগর সভাপতি হাফেজ মোঃ আবু হানিফ, মডেল ইনস্টিটিউট শাখার সভাপতি ও তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসা টংগী শাখার ভিপি মোঃ আব্দুল্লাহ আল মিনহাজ।
সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও মোস্তাফিজুর রহমার টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সি:সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার, মোঃ মজিবুর রহমান,সি:সাংবাদিক ইকবাল আহমদ সরকার , শরীফ ইসলাম শামীম ও গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ খলীলুর রহমান। এসময় জামায়াত মহানগর কর্ম-পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মহানগর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাও. সাখাওয়াত হোসাইন, জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মো: জহিরুল ইসলাম ও গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.