
আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে এক ভয়াবহ পেজার বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই হাজার ৮০০ জন। নিহতের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশজুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, দেশজুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস (পেজার) একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছেন। গোষ্ঠীটি এ হামলার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছে।
সরকারের এক মুখপাত্রও এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরাইল দায়ী। এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। রয়টার্সের তিমুর আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল। খবর: আল-জাজিরা, রয়টার্স ও গার্ডিয়ান
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.