
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এই স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রথম দিনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টকার্ড বিতরণ করা হবে তারমধ্যে থেকে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ ব্যক্তিকে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ভোটারদের মধ্যে ১,৭১৬০৭ জনকে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে আগামী ১৮ নভেম্বরে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল এর আঞ্চলিক র্নির্বাচন কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম,মনোহরদী থানা সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল হোসেন ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মিয়া মোহাম্মদ মমিন প্রমূখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.