সম্পাদক

নিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস-ভালোবাসা অর্জন করি। জনগণের সঙ্গে থাকি, জনগণকে সঙ্গে রাখি।

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, দেশের নারী-শিশুসহ সকল শ্রেণির জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে দেশের মানুষ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা স্বৈরাশাসনকে মেনে নিতে রাজি নয়। গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন-প্রশাসন হওয়ার কথা ছিল গর্ভমেন্ট অব দি পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অথচ গত ১৫ বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল, দেশে বিদেশে পলাতক বিনাভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গর্ভমেন্ট অব দি মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া।

তিনি আরও বলেন, এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং পরনির্ভরশীর রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছিল। গত দেড় দশকে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি পাচার করে দিয়েছিল এরা। পাঁচই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের ঋণ ১০০ বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। তাই অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেরা যেন নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।