ওমর ফারুক
হৃদয় এস এম শাহ্-আলম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের পূর্ব আন্দিউড়া গ্রামে ছোট শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে ঘরবাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
গত শুক্রবার (১২ই সেপ্টম্বর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় আইয়ূব মিয়ার ছেলে রেজাক মিয়া, আব্দুল জাহির মিয়ার ছেলে আফসার মিয়া, মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে শাকিল মিয়া ও সায়েম মিয়া, হানিছ মিয়ার ছেলে সফুজ মিয়া, শাহজাহান মিয়ার ছেলে ইকরাম মিয়া সহ ১০/১৫ জনের একটি দল জালাল উদ্দিনের বাড়িতে হামলার উদ্দেশ্য যায়। সেখানে জালাল উদ্দিন এবং তার দুই ভাই তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাদের সাথে হাতাহাতি হয় এবং দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
পরবর্তীতে ঐ দিন আবারো রাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় জালাল উদ্দিনের ছোটভাই আশরাফ উদ্দিনের ঘরে জনালার থাই গ্লাসে ইট-পাটকেল ছুড়তে থাকে, বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়, এতে ঘরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যপারে জালাল উদ্দিন ও তার পরিবার গ্রামের মেম্বার এব কাছে বিচার দিলে অপরপক্ষ বিচার না মেনে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন উষ্কানীমূলক কথা, প্রাণে মারার ফেলবো, শান্তিতে থাকতে দিবে না বলে হুমকি দেয়।
এমতবস্থায় কোনো উপায় না পেয়ে গত ১৪ই সেপ্টেম্বর শনিবার মোঃ জালাল উদ্দিনের স্ত্রী মুমিনা আক্তার বাদি হয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেন। এতে তারা সন্ত্রাসী কায়দায় হামলা এবং বিভিন্ন হুমকী থেকে বাঁচতে প্রশাসনের সার্বিক সহযোগীতা চায়।

