ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক;
ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার লোপাড়া গ্রামের হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিতব্য পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বের ১২৩ টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে ১ম স্থান অর্জন করে বাংলাদেশী এই প্রতিযোগী!
১৮ সেপ্টেম্বর রোজ বুধবার সকালে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে নরসিংদীতে যাত্রা বিরতি করে নরসিংদীতে সুশীল সমাজের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি নরসিংদী ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী কুমিল্লা কলোনি মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিন, আলিফ লুঙ্গির প্রোপাইটার জহিরুল ইসলাম সুমন ভুইয়া, বোখারি লুঙ্গির প্রোপাইটার আসাদুজ্জামান, নরসিংদী শহর শাখা জামায়াতের আমির আজিজুর রহমান, মুফিত আ. কাদির, খাইরুল ইসলাম, মাদরাসাতুল মাদিনার প্রিন্সিপাল বিলাল হোসেন, আজকের খোজঁ খবর প্রত্রিকার সাংবাদিক মনজিল এ মিল্লাত, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের দফতর সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমুখ।
সংক্ষিপ্ত বিরতি ও শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত অতিথিদের পবিত্র কুরআনের তেলাওয়াত শুনিয়ে কৃতার্থ করেন বিশ্ব বরেণ্য কুরআনে হাফেজ হাফেজ আনাস বিন আতিক। ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি জায়গায় তাকে সংবর্ধনা প্রদান করা হবে আজকে।

