
মোঃ রওশন আলম, সাঁথিয়া প্রতিনিধি:
বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, বুধবার ভোরে স্থানীয় কৃষকরা কাজে গেলে চুলকাটাই মাঠে রাস্তার পাশ গলা কাটা মরদেহ দেখতে পান। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল বলেন, ‘লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। এলাকার কেউ চিনতে পারছে না।’
আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত মরদেহ উদ্ধার করে এলাকাবাসীকে শনাক্তের জন্য দেখানো হচ্ছে। মরদেহটি কেউ চিনতে পারছেন না। থানায় মামলা ও মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।’
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.