
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী মিঠামইন ও কিশোরগঞ্জের বি এন পি অফিস ভাংচুর, হোটেল ভাংচুর, যুবদলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসনের উপর হামলা করে আহত করার অভিযোগে কিশোরগঞ্জে ও মিঠামইনে ৪ টি মামলার আসামি শাহ আলম (৬০)কে মঙ্গলবার ভোরে ঘাগড়া থেকে র্যাব আটক করেছে।
শাহআলম মিঠামইন সদর ইউনিয়নের আওয়ামিলীগের ২ নং ওয়ার্ডের সভাপতি। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সে আত্ন গোপনে চলে যায়।র্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জের ক্যাম্প গোপন সংবাদের ভিওিতে ঘটনার দিন ভোর রাতে ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের আত্নীয় বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি কার্যালয় সূএে জানা যায়, আটক হওয়ার পর তাকে মিঠামইন পুলিশের নিকট হস্তান্তর করেন। এলাকা বাসী জানান।তার বিরুদ্ধে এলাকায় মামলা ছাড়াও জমি দখল সহ অনিয়মের অভিযোগ রয়েছে। মিঠামইন থানার একটি মামলার বাদী ইমরান হোসেন জেরি জানান,প্রতিটি মামলাই তার বিরুদ্ধে ভাংচুর সহ বিস্ফোরক আইনের অভিযোগ রয়েছে।
মিঠামইন থানার ওসি আহসান হাবীব জানান,আটকের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মিঠামইন ও কিশোরগঞ্জে ৪ টি মামলা রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.