
মাহমুদুল হাসান মাহফুজ ,নরসিংদী প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন,"যেই হাসিনা পালিয়ে গেছে তার দোসরদের রেখে,সেই হাসিনা আর একশো বছরেও ঘুরে দাড়াতে পারবে না। বাংলাদেশ রাজনীতি করার কোনো নৈতিক অধিকার তাদের নাই। গণহত্যাকারী আওয়ামিলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে,তাদের নিবন্ধন বাতিল করতে হবে।"
আজ (২১ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় নরসিংদী আন্ত: জেলা বাসস্ট্যান্ডে দেশের বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা ভাংচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী নরসিংদী জেলার শাখার শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, "কাউয়া, কাউয়া কাদের বলেছিল খেলা হবে, কে খেলে দিয়েছে? আল্লাহর তরফ থেকে যে খেলা হয়েছে, আল্লাহর পরে জনগণ সকল ক্ষমতার উৎস। তারা ভেবেছিল কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ কি তাদের কিয়ামত পর্যন্ত রাখছে?"
নরসিংদী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান এর সঞ্চালনায় প্রধান আলোচক বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড: শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধান বক্তা শ্রমিক দলের সভাপতি মো: আনোয়ার হোসেন, বিশেষ অতিথি বিএনপির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন কবির খান ও নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী বক্তব্য রাখেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.