
নিউজ ডেস্ক:
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাঙ্গামাটি-খাগড়াছড়ির ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা।
বিএনপির এই নেতা বলেন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সরকারের উচিত রাজনেতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করা। ছাত্র রাজনীতি বন্ধ করা মোটেই ভাল সিদ্ধান্ত হবেনা। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোন সমাধান নয়।
তিনি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন-খারাবিতে মেতে উঠেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.