
নিউজ ডেস্ক:
প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের সম্পদের বিবরণী জমা দিতে হয়। কিন্তু এবছর ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে।
ভুল তথ্য থাকলে, ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে এবং সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রয়োজ্য হবে বলেও এসময় জানান সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.