
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ইসরাইলি হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
শনিবার বিকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে জানায় যে, ইসরাইলের বিমান হামলায় তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ শহিদ হয়েছেন।
এর আগে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে সামাজিকমাধ্যমে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা।
শুক্রবার বৈরুতের দাহিয় এলাকায় ইসরাইলের তীব্র বিমান হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.