
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৪দির পর অরুণ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামে।
এই ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম, তার মেয়ে লাকী আক্তারকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন ও বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন এ তথ্য জানান। পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভিকটিমের ছেলে লুৎফুর কবির রুবেল বাঞ্ছারামপুর থানায় এসে জানান, তার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। পরে মঙ্গলবার রাতে ভিকটিমের ঘর সংলগ্ন প্রবাসী মনির মিয়ার বিল্ডিং এর পাশের সেপটিক ট্যাংক থেকে ৯টি পলিথিনে মোড়ানো অরুণ মিয়ার ১১ টুকরো লাশ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের ছেলে লুৎফুল কবির রুবেল বুধবার সকালে গ্রেফতারকৃত ২জন ছাড়াও অজ্ঞাত নামা ব্যক্তিদেরকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে স্বামী অরুণ মিয়া (৭০) কে হত্যার পর মরদেহ কেটে ১১ টুকরো করে ৯টি প্যাকেটে রাখা হয়। পরে লাশের টুকরো ইট দিয়ে পলিথিনে পেঁছিয়ে পাশের বাড়ির সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.