সম্পাদক
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন-২০২৪ পরিচালনার জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনকি মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে।
এছাড়াও নির্বাচন কমিশনার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা এবং এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক সভা থেকে এই নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

