সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ফুলবাড়ী শাখার সমন্বয়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়(পাইলট) এর হল রুমে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, জেলা সমন্বয়ক, আসাদুজ্জামান, মুকুর মিয়া,রাশেদুজ্জামান তহিদ এবং উপজেলা সমন্বয়ক, মোরশেদ আলম, রাহিবুল আলমসহ আরো অনেক। এসময় বক্তরা দল,বল নির্বিশেষে সকর বৈষম্য দুর করে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান(স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের লক্ষ্যে জোর দাবী জানান। প্রতিনিধি সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কবৃন্দ, কুড়িগ্রাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কেএম শামছুসদোহা অনন্তপুর দ্বিমূখী দাখিল মাদ্রাসা।

