
মোঃ তারেক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইবনে সিনা প্রামইমারি হেলথ কেয়ার এর ফিতা কেটে উদ্বোধন করলেন প্রতিবন্ধী ফুলবাসি দাস। মঙ্গলবার বিকেল ৩ টায় এক আলোচনা সভা শেষে হাসপাতালের উদ্বোধন করা হয়।
এবিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সমাজের বিত্তশালীদের ত সবাই সামনে রাখে।প্রতিবন্ধী,জেলে, কামার, কুমারদের কেউ কোন অনুষ্টান বা সভা সমাবেশে তেমন একটা ডাকে না।আমার মনে হলো তাদেরও সামনে আশা দরকার।তারা কেনে সমাজে ছোট হয়ে থাকবে।সকলের অংশগ্রহনে সমাজ এগিয়ে যাবে।তাই আজ আমি আমার বাল্য বন্ধু ফুলবাসি দাসকে দিয়ে হাসপাতাল উদ্বোধন করিয়েছি।
ডাক্তার আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও আবুল খায়েরের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এডমিন অফিসার তানভির আহমেদ, দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.রায়হান উদ্দিন, ডা. বিজিত তালুকদার, ডা. এনায়েত, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর,মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকি,আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল রুমান প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.