
নিউজ ডেস্ক:
সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সাবের হোসেন চৌধুরীকে হত্যা মামলায় রিমান্ডে পাঠানোর পরদিন আজ মঙ্গলবার সেই মামলাসহসহ ছয় মামলায় জামিন দেয় আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।
দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে বিএনপির এক কর্মী নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ডে যাওয়া সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.