সম্পাদক
আরফান আলী, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলায় চলমান বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যাদুর্গতের সহযোগিতায় এগিয়ে এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের (এআইইউবি) শিক্ষার্থীরা।
এ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত ৮ অক্টোবর শেরপুর নালিতাবাড়ী উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও রুপনারায়ণকুড়া ইউনিয়নের গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারকে স্থানীয়দের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীরা খিচুড়ি, শুকনো খাবার, খাবার স্যালাইন,খাবার পানি, প্রয়োজনীয় ঔষধ ও শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য বস্ত্র সামগ্রী বিতরণ করে। বর্তমানে বন্যার পানি কমলেও খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিচ্ছে। সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা।

