সম্পাদক
আলামিন হোসেন, ঝিনাইদহ সদর প্রতিনিধি:
অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান ঝিনাইদহে বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শনের সময় বলেন ‘ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার, দুর্গাপূজায় পূজারীরা পূজা করবেন। রাজনৈতিক কর্মীরা আগামী কয়েকদিন ব্রিগেড তৈরী করে ভ্যানগার্ডের মতো যে কোন ধরনের অপশক্তি মোকাবেলায় প্রস্তুত থাকবেন’ ।
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র আমরা বহাল রাখতে চায়, আমরা চাই না দেশের পূজা উৎসবে কোন ধরনের বিশৃঙ্খলা হোক,যে যত বড়ই হোন না কেন মনে রাখবনে আইনের হাত তার থেকেও বড়’।
অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপার মধ্যপাড়া রামবাবুর মন্দির, নগরপাড়া মন্দির, কবিরপুর সার্বজনীন দুর্গামন্দির সহ স্থানীয় কয়েকটি মন্দিরে গিয়ে পূজামন্ডপ পরিদর্শন করেন । এসময় শৈলকুপা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী সহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

