সম্পাদক

মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ১৪ অক্টোবার মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৩অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় এ চাল বিতরণ করা হয়।

কুড়িগ্রামের রৌমারীতে ৬৫০ জেলে পরিবারের মাঝে ৬০মেট্রিকটন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সারাদেশের ন্যায় রৌমারীতে মা ইলিশ নিধন বন্ধে দুস্থ্য জেলে পরিবারের মাঝে ২৫কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। অসহায় জেলেরা ভিজিএফের ২৫কেজি করে চাল পেয়ে অনেকটা স্বস্থি বোধ করছে। এব্যাপারে রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা কালাম হোসেন বলেন ,মা ইলিশ প্রজননের সময় নির্ধারণ করা হয়েছে ১৩অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন।

এই সময়টি মা ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। তাই এই সময়ের মধ্যে মা ইলিশ ধরা সরকারী ভাবে দন্ডনীয় অপরাধ। তবে দরিদ্র মৎস্য আহরণ কারীদের খাদ্য সহায়তা হিসেবে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যথাক্রমে দাঁতভাঙ্গায় ১০মেঃটন, শৌলমারীতে ১০ মেঃটন, বন্দবেড়ে ১০মেঃটন, রৌমারীতে ১০মেঃটন, যাদুরচর ১০মেঃটন,ও চরশৌলমারীতে ১০ মেঃটন ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়। এ-সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার।ইউপি সদস্য কাজিম উদ্দিন। বন্দবেড় ইউনিয়ন সচিব মজিবুর রহমান।