
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ:
৬০ বিজিবি কর্তৃক দুই কোটিরও অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনস্থ শংকুচাইল বিওপির বিশেষ টহল দল।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কতিপয় চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে অবৈধ ভাবে মোবাইল ফোন আনার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য প্রায় দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার টাকা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.