
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
"সবাই মিলে পলিথিন দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকেলে কুড়িগ্রামের পৌর বাজারের বিভিন্ন দোকানে গিয়ে দোকানের মালিকদের সাথে নিষিদ্ধ পলিথিন-পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে জনসচেতনামূলক প্রচারণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম,ডাটা কন্ট্রোল অপারেটর শুভন চন্দ্র রায়, নমুনা সংগ্রহকারী আসিফ সাহারিয়ার সহ সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.