সম্পাদক

নিউজ ডেস্ক:

দেশের চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করতে আমদানিতে শুল্ক-কর ও নিয়ন্ত্রণমূলক শুল্ক হার কমানো হয়েছে।রোববার ২০ অক্টোবর এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। আর এখন যে ৫ শতাংশ আগাম কর দিতে হয়, তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

বাজারে সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণের চেষ্টায় এর আগে ভোজ্যতেল, চিনি ও ডিম আমদানিতেও শুল্ক ছাড় দিয়েছে এনবিআর।