
আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত (১৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে উপজেলার মনকশাই- সৈয়দাবাদ সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রিফাত কুটি কালা মুড়িয়া গ্রামের মোঃ আবেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান লেখাপড়ার পাশাপাশি সে তার বাবাকে সহযোগিতা করার জন্য অটো চালাতেন। প্রতিদিনের মতো গত বুধবার অটো নিয়ে বের হলেও রাতে বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে স্থানীয় একটি গ্যারেজে তার অটোরিক্সাটি দেখতে পায়। এই ঘটনায় আপন মিয়া নামে একজনকে গ্রামবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হক কবির বলেন, আটককৃত আপন মিয়াকে জিজ্ঞাবাদ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.