
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় উপজেলা গেইট সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ১০ টায় দলীয় পতাকা উত্তলন, বর্ণাঢ্য রেলি ও বিকাল ৩ ঘটিকায় দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্যক্রম সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক,যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন,ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম, কলেজ শাখার আহবায়ক মিলন মিয়া,উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম,ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.