সম্পাদক
নিউজ ডেস্ক:
রোববার (২৭ অক্টোবর) সকালে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: যেকোন সিদ্ধান্ত সাংবিধানিক নিয়মে হোক সেটাই আমাদের চাওয়া। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
মির্জা ফখরুল বলেন: এখানে আজকে শপথ নিয়েছি আমাদের যে স্বাধীনতা সেটা যেকোন মূল্যে রক্ষা করবো৷ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত ৫ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে৷ এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।
তিনি বলেন: বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তা সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদলের আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়েছে। এই দেশের সার্বোভৌমত্ব রক্ষার জন্য ছাত্র জনতার অভ্যুত্থানের সফল পরিণতি তাদের ভূমিকা অক্ষুণ্ন থাকবে। বাংলাদেশের যারা ভালো চায়নি তাদের প্রতিহত করার জন্য যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

