সম্পাদক

কেফায়েত উল্লাহ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, যুবসমাবেশ ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে একটি বিশাল র‍্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুর ১২ টার দিকে জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজের সভাপতিত্বে র‍্যালিশেষে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউছুফ চৌধুরী। এ সময় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী , যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।