সম্পাদক
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে দ্রুত জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ ২৮ আগস্ট সোমবার দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জন্য জাদুঘর তৈরির লক্ষ্যে গণভবনে পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।
পরিদর্শনকালে তিনি বলেন, এই গণভবনে ১৫ বছর বসবাস করেছে স্বৈরাচার শেখ হাসিনা। ৫ আগস্টে পতনের মাধ্যমে এই ভবন এখন তার সকল স্বৈশাসনের প্রতীকে রূপান্তরিত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর (মিরর হাউস) যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বৈষম্যমূলক এবং বিরোধী কর্মীকে গোপনে আটক করেছে, তার একটি প্রতিরূপ গনভবনের মুসুইমে নির্মাণ করা উচিত।

