
নরসিংদীর পলাশে ইউনুস মিয়া অপু (১৭) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার গজারীয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলা খেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অপু মিয়া শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার (০১ নভেম্বর ) সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে জীবিকার সন্ধানে বের হয় অপু মিয়া। রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে পলাশের নোয়াকান্দা এলাকার একটি কলাখেতের পাশে স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ইজিবাইন ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ছিনতাই করা ইজিবাইক উদ্ধার চেষ্টার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.