
ইতিমধ্যেই বহু মানুষ তাদের ভোট দিয়ে দিয়েছেন। সুইং স্টেট পেনসিলভেনিয়ায় শেষ মুহূর্তের প্রচারে দুই প্রার্থী। মঙ্গলবার নির্বাচন শুরুর আগে সোমবার ট্রাম্প এবং হ্যারিস দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীই প্রচার চালালেন গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায়। এই একটি রাজ্য থেকে ১৯টি ইলেকটোরাল ভোট পেতে পারেন দুই প্রার্থীই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। ভোট পূর্ববর্তী বিশ্লেষণ এবং জনমত সমীক্ষা বলছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যে। জনমত প্রায় সমানভাবে বিভাজিত দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে।
গোড়া থেকেই এবার নাটকীয় মোড় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। একাধিক মামলায় জর্জরিত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও বহু নাটক হয়েছে। প্রাথমিকভাবে তিনিই এবার রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছিলেন। জনমত সমীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছিলেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ডেমোক্র্যাট নেতৃত্ব তার জায়গায় প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসেন কমলা হ্যারিসের নাম। কার্যত প্রচারের মধ্য পর্ব থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আসরে নামেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তিনি প্রচারে নামার পর ট্রাম্পের দিক থেকে হাওয়া অনেকটাই ঘুরে যায়। খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.