মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি,  জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা  যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ আরো অনেকে এসম উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্ত্যবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী  অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেস্টার মাধ্যমে ফ্যসিস্ট রাণী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তার অনেক দোসরও রাতের আধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পালিয়ে থেকে এসব ফ্যসিস্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ষড়যন্ত্রকে ভয় পায় না। 

প্রধান অতিথি দুলু আরো বলেন, ফ্যসিস্ট শেখ হাসিনার দোসরেরা মনে করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কাজে কর্মে বিঘœ ঘটালে বিভিন্ন দেশে বাঁধা দিলে তারা সফল হবে। সে গুড়ে বালি। তাদের দুঃস্বপ্ন আর কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে আর ছাত্র-জনতার উপরে বর্বর গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগকে ঠাই দেয়া হবে না। এদেশের মানুষ আর তাদের ভাত ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগকে সুযোগ দিবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলায় এদেশের মানুষ  বদ্ধপরিকর।