
আজ শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বলেন পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
এসময় পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা তুলেলে ধরে তিনি বলেন, কমিশন গঠনের মাধ্যমেই পুলিশ বাহিনীকে মানবিক করে তুলতে হবে। পুলিশকে সুশৃঙ্খল বাহিনীকে গড়ে তুলতে হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহারের ব্যাপারেও জোর দেন তিনি।
একই সময়, তাদের অধস্তন পুলিশদের সাথে দূরত্ব কমিয়ে আনার আহ্বান জানান এম. সাখাওয়াত হোসেন। থানা পর্যায় থেকে পুলিশকে জনসম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। এ জন্য মাঠ পর্যায়ের পুলিশের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করে নাগরিক কমিটি গঠনের পরামর্শ দেন বস্ত্র ও পাট উপদেষ্টা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.