
"দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে গত মঙ্গলবার সকাল দশটায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়ের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ১১ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ত্রিশ জান যুবতীদের সাত দিন মেয়াদি ব্লক-বাটিক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফুল আলম মিয়া,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল।
এ সাত দিন মেয়াদি প্রশিক্ষণে সফলতার সহিত প্রশিক্ষণ প্রদান করেন রাজিয়া সুলতানা। অতিথিরা প্রশিক্ষণার্থীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন যাতে তারা এ কাজ শিখে সফলতার সহিত উদ্যোক্তা তৈরি হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.