
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া টি.এ.রোড ইলেক্ট্রিসিয়ান সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা ইলেক্ট্রিসিয়ান সংগঠনের সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইলেক্ট্রিসিয়ান সংগঠনের সভাপতি মোঃ রেহান উদ্দিন ভূইয়া, টি.এ.রোডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওবায়দুল হক কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম, ব্যবসায়ী হাজী তসলিম খান, জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জিয়াউল হক।
এসময় সংগঠনের সকল সদস্য ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংগনের সাথে যারা জড়িত থাকবে তাদের যে কোনো বিপদ আপদে সব সময় আমরা পাশে থাকবো।
কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাদের সকল প্রকার চিকিৎসাসহ জাবতীয় সকল ধরনের দায়িত্ব নেয়া হবে। সংগঠনের সকল নেতাকর্মী ও শ্রমিকদের ঐক্যবৌদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া টি.এ.রোড ইলেক্ট্রিসিয়ান সংগঠনের নতুন কমিটির ঘোষনা করা হয়। কমিটিতে মোঃ মলিন মিয়াকে সভাপতি ও জাহিদ হাসান ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মোঃ মাইনুল ইসলামকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। পরে সংগঠনের সকল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.