মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ছাড়ারপাড় নারী উদ্যোক্তা মঞ্চ উইমেন সেন্টারে উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়নে এমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইন্ড ম্যারেজ প্রজেক্টের আওতায় একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ ঝুঁকিতে থাকা ৩০ জন মেয়েকে ৫ দিনব্যাপী পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান শুরুর মাধ্যমে আই উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত থেকে উৎপাদন করেন অধিদপ্তর দপ্তরের কর্মকর্তা সোহেলী পারভীন। আরো উপস্থিত ছিলেন, উদয় রংপুর সেবা সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, কেস ওয়ার্কার রিম্পা রানী রায়,কমিউনিটি মোবাইলেযার রুহুল আমিন।  এ পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন অনন্ত দেবনাথ।