আহসানুল হক নয়ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পয়াগ নরসিংসার বোর্ড অফিস বাজারে ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি লিটন)।

অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম, পৌর বিএনপির  সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সদস্য আশিকুল ইসলাম সুমন, সদস্য মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ আবুল কাশেম, আমিনুল ইসলাম আমির, বাছির উদ্দিন, মোঃ তোহা মোল্লাসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন কমিটির মধ্য দিয়ে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ কমিটি গঠন করা হবে এবং বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করেছে তাদের নিয়েই এই কমিটি গঠন করা হবে। এসময় বক্তারা আরো বলেন, আমরা এমন কোন কাজ করব না যাতে স্বৈরাচার শেখ হাসিনার মত দেশ ছেড়ে পালিয়ে না যেতে হয়।