নিউজ ডেস্ক
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে ফেরেননি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। আজ শনিবার (২৩ নভেম্বর) বিকালে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ১৮৭ পুলিশ সদস্য এখনও পলাতক। তাদের বেতন-ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। পলাতকদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নিতে থানায় মামলাও করা হচ্ছে।
শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বলেন, যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, পলাতক থাকা সদস্যদের গ্রেপ্তারে আলাদা টিম গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে।

