মহিউদ্দিন আহমেদ রিপন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাইয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিগ উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম মৃত রহমত উল্লার পুত্র সাদেকুর রহমান।

থানা পুলিশ সূত্রে জানা যায় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সোমবার (২৫ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে মাওলানা সাদেকুর রহমান (৪৫) কে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামি সাদেকুর রহমান আদালতে সাইবার আইনের মামলায় পরোয়ানাভুক্ত।একই দিন গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলা সদরে সংসলিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলীর সাথে আলাপকালে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন।