
আবদুর রউফ আশরাফ
এডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারী জঙ্গি সংগঠন ইসকনদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ নভেম্বর ২৪’ বৃহস্পতিবার, বাদ আসর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাদ আসর কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মিছিলটি সারা বাজার প্রদক্ষিণ করে এবং মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন ইমামবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতা।
জামিয়া ইসলামিয়া হলদারপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ সাহেবের সভাপতিত্বে মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জামিয়া ইমামবাড়ীর প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান খান, হাফেজ আব্দুর রহমান,মাওলানা আজিজুল ইসলাম, মো. জসিম উদ্দীন, মাওলানা মামুন, হাফেজ মঈনুদ্দিন,মাওলানা জাহিদ আহমদ ৮নং বিএনপির নেতা তাহের খান, কাজী মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

