
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল রোববার (১ ডিসেম্বর) কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করবে। ট্রাভেল পাস নেওয়াসহ এবছর শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে। এছাড়া সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ বিষয়ক কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে পর্যটকদের উপরে।
এর আগে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক রন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাজ মালিক কর্তৃপক্ষ।
সেন্টমার্টিন পর্যটকবাহি জাহাজ মালিকেদের সংগঠন সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, রোববার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হবে। তবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে কোনো পর্যটককে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক নিয়ে উঠতে দেওয়া হবে না।
কক্সবাজারের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘শনিবার (৩০ নভেম্বর ) সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য তিনটি জাহাজকে অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাই-বাছাই করে এ অনুমোদন দেওয়া হয়।’
উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতার সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলবে না জাহাজ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.