মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুড়িগ্রামে আগামী ২ ডিসেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক , বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিনসহ নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৩০ নভেম্বর শেষ বিকেলে র‍্যালি শেষে কাছারি মাঠ বটতলায় উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক‌ ছাত্রনেতা সামসুজ্জামান হাসু, সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা বকুল, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বর্ণকার ,কৃষক দলের সাবেক জেলা সদস্য আলতাব হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক ক্লে,সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রীকৃষ্ণ চন্দ্র সেনসহ আর অনেক। এসময় বক্তারা আগামী ২ ডিসেম্বরের প্রোগ্রামকে সকল নেতাকর্মীদের অংশগ্রহণে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।