
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির অপরাধে ফুলপুর পৌর এলাকার তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
সোমবার উপজেলার হাসপাতাল রোডে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসি বন্ধ করে পালিয়ে যান মালিকরা।এসময় ফুলপুর থানার এস আই মোঃ মোফাখখির উদ্দিন সহ পুলিশ সদস্য সহযোগিতা করেন। অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি,এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ সহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.